insta logo
Loading ...
×

মানবাজারে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন

মানবাজারে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: নিখিল ভারত সমবায় সপ্তাহ শুরু হল মানবাজারে। সোমবার মানবাজার ধর্মশালা প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হয় ৭১ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।ওই দিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।উপস্থিত অতিথিদের চন্দন, উত্তরীয় ও পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান ও রাজ্য সমবায় ইউনিয়ন ডিরেক্টর শ্যামল চট্টোপাধ্যায়, মানবাজার ১ নম্বর ব্লক কো-অপারেটিভ ইন্সপেক্টর দিব্যেন্দু দেওঘরিয়া, মানবাজার ২ নম্বর ব্লকের ঝাড়বাগদা কৃষি সমবায় আধিকারিক সতীনাথ মাহান্তি সহ মানবাজার ১, মানবাজার ২, বান্দোয়ান ও পুঞ্চা ব্লকের কৃষি সমবায় সমিতির সমস্ত আধিকারিকরা।

Post Comment