insta logo
Loading ...
×

কামারপুকুরকে ঘিরে ফের উত্তেজনা পুরুলিয়া শহরে

কামারপুকুরকে ঘিরে ফের উত্তেজনা পুরুলিয়া শহরে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শহর পুরুলিয়ার ৩ নম্বর ওয়ার্ডের কামারপুকুরকে ঘিরে আবারও উত্তেজনা ছড়ালো। শনিবার সকালের দিকে ওই জলাশয়ের মালিক ও তার সহযোগীরা কাজ শুরু করতে এলে এলাকার মানুষজনদের বাধার মুখে পড়েন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুকুর মালিকের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঝামেলা বেঁধে যায়। পরে অবশ্য পুরুলিয়া সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই পুকুরের মালিক সঞ্জয় অধিকারী বলেন, ” এই জলাশয়ের চরিত্র বদল করা হয়েছে। আমরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নির্দেশ মেনে ওই পুকুরের মাপে একই মৌজায় অন্য পুকুর খনন করে এই কামারপুকুরকে কমার্শিয়াল বাস্তু রূপে পরিবর্তন করেছি। কিন্তু এলাকার মানুষজন সেটা বুঝতেই পারছেন না।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পুকুর বুজিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। পুকুর বুজিয়ে দিলে এলাকায় ভীষণ জল কষ্ট হবে। তাই তারা আদালতের দ্বারস্থ হন। আগামী সোমবার ওই মামলার শুনানি।

Post Comment