insta logo
Loading ...
×

ট্রাক্টরের চাকা পিষে দিল মহিলাকে

ট্রাক্টরের চাকা পিষে দিল মহিলাকে

অমরেশ দত্ত, মানবাজার: ট্রাক্টরের চাকাতে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে মানবাজার থানার জিতুজুড়ি অঞ্চলের মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কে গোঁসাই বাঁধের কাছে। পরিবার সূত্রে জানা যায় মৃতার নাম নিহারি ওরাং (৪৫)। তার বাড়ি জিতুজুড়ি গ্রামে। মানবাজার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ আটক করেছে।

Post Comment