নিজস্ব প্রতিনিধি, ঝালদা : জলে ডুবে মৃত্যু হল একজনের। শুক্রবার দুপুরের দিকে ঝালদা থানা এলাকার হারাহারা মাঝি বাঁধে একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজন পুলিশে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবন মাহাতো (৪৯)। তার বাড়ি খামারের পলমা গ্রামে। পুলিশ খতিয়ে দেখছে জলে ডুবে মৃত্যু নাকি আত্মহত্যা।











Post Comment