insta logo
Loading ...
×

ঝালদায় নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

ঝালদায় নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঝালদায়: নিখোঁজ হয়ে যাওয়া স্কুল ছাত্রীকে উদ্ধার করো পুলিশ। এই ঘটনায় পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ এক কিশোরকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তাপস রজক। তার বাড়ি ঝালদা থানার উদয়শিরু গ্রামে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া বছর ১৪-র ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানোর পাশাপশি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেন। গত রবিবার কিশোরীর বাবা ঝালদা থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মেয়েকে অপহরণ করার অভিযোগ করেন। তিনি পুলিশকে জানান, ওইদিন বিকালে তার মেয়ে মাসির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ওই পরিবার জানতে পারে অভিযুক্ত কিশোর তার মেয়েকে ফুসলিয়ে পালিয়েছে। পুলিশকে তিনি জানান তার মেয়েকে কোনো গোপন জায়গায় আটকে রাখা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝালদা থানার পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। সোমবার রাতে ওই নাবালিকা উদ্ধার হয়।

Post Comment