নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: মারধরের ঘটনায় শ্রী ঘরে ঠাঁই ২ জনের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত্য মাহাতো এবং রাজীব মাহাতো। দু’জনের বাড়ি বরাবাজার থানার রাজডি গ্রামে। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় রাজডি গ্রামে দিগাম্বর মাহাতো এবং অমিত্য মাহাতোর পরিবারের মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে। এই ঘটনায় দুপক্ষই অল্প-বিস্তর জখম হয়। রাতে উভয় পক্ষ বরাবাজার থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুটি মামলা রুজু করে ওই দুজনকে গ্রেফতার করে।











Post Comment