নিজস্ব প্রতিনিধি, ঝালদা : বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী উদ্ধার ঝালদায়। সপ্তাহ দুয়েক আগে পুরুলিয়া জেলার ঝালদার বেঙ্গো গ্রামের পর এবার সারজুমাতু গ্রাম থেকে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিন। বৃহস্পতিবার রাত্রিবেলা বন বিভাগের ঝালদা রেঞ্জের সারজুমাতু গ্রামে বিষ্ণুপদ কুইরির বাড়ির কাছে বেড়া দেওয়ার জালে আটকে পড়ে ওই পিপীলিকাভুক প্যাঙ্গোলিন। জানানো হয় বন দপ্তরে। সেখানে পৌঁছান খামার বিট আধিকারিক সুভাষ গোধুপ সহ বন কর্মীরা। প্রায় তিন কেজি ওজনের ভারতীয় প্যাঙ্গোলিনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পুরুলিয়া বন বিভাগের ডি এফ ও অঞ্জন গুহ বলেন,” আমাদের লাগাতার প্রচেষ্টায় বর্তমানে বন এবং বন বন্যপ্রাণ নিয়ে সাধারণ মানুষ অনেক সচেতন হয়েছেন। ফলে যেকোনো বন্যপ্রাণ লোকালয়ে চলে এলে সেটিকে উদ্ধারের জন্য স্থানীয় মানুষজন আমাদের খবর দিচ্ছেন।”
প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য বন প্রশংসা কুড়িয়েছেন সারজুমাতুর বাসিন্দা বিষ্ণুপদ ও তার ভাই। ওই দুইজনকে পুরস্কৃত করার কথাও ভাবছে বন দপ্তর।
বিলুপ্ত প্রায় প্রাণী ঝালদার গ্রামে
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.






Post Comment