insta logo
Loading ...
×

দেবের রোড শোয়ে পুরুলিয়া শহর জুড়ে জনসমুদ্র, সুজয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উৎসবের আবহ

দেবের রোড শোয়ে পুরুলিয়া শহর জুড়ে জনসমুদ্র, সুজয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উৎসবের আবহ

সুইটি চন্দ্র ও শুভদীপ মাহাতো, পুরুলিয়া:

পুরুলিয়ায় তৃণমূলের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জমজমাট রোড শো করলেন সাংসদ ও অভিনেতা দেব। শনিবার পুরুলিয়া শহরের হাটের মোড় থেকে এই রোড শো শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয় গোশালা মোড়ে। রাস্তাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেবকে একঝলক দেখার জন্যও মানুষের উৎসাহ ছিল তুঙ্গে।এই রোড শোকে ঘিরে এলাকায় উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। ঢাক-ঢোল, স্লোগান আর পতাকায় মুখর হয়ে ওঠে শহর।

সাংসদ ও অভিনেতা দেব বলেন, “পুরুলিয়ার উন্নয়নের জন্য তৃণমূল সরকার কাজ করছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে সুজয় বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনতে হবে।”
তৃণমূলের সমর্থক লক্ষ্মী রজক বলেন, “আমরা সবাই খুব খুশি। দেবদা এসে আমাদের প্রার্থীকে সমর্থন করছেন, এতে আমাদের জেতার আশা আরও বেড়ে গেছে।”
সুজয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই রোড শো ঘিরে পুরুলিয়া শহরে উৎসাহ ও উন্মাদনা ছিল তুঙ্গে।

Post Comment