insta logo
Loading ...
×

অপারেশন থিয়েটারে তৃণমূল প্রার্থী, শো কজ চিকিৎসক সহ ৬ জনকে

অপারেশন থিয়েটারে তৃণমূল প্রার্থী, শো কজ চিকিৎসক সহ ৬ জনকে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

ভোটের বাজারে তৃণমূল প্রার্থীর ভাইরাল হওয়ার তীব্র ইচ্ছার গুণাগার দিতে হলো চিকিৎসক সহ ৬ জনকে। ভোটের বাজারে এক অভাবনীয় কাণ্ড করে বসলেন রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী শিক্ষক হাজারি বাউরি। হাতে রীতিমতো গ্লাভস পরে অপারেশন থিয়েটারে তিনি।

আর এই কাণ্ডে তোলপাড় জেলা। রসিক জনেরা বলছেন, বর্তমান সময়ে বিশেষ করে ভোটের মরশুমে ভাইরাল হওয়ার নেশা ভয়ংকর সংক্রামক হয়ে দেখা দিয়েছে। সেই সংক্রমণের শিকার হাজারি।

ঘটনা গত বৃহস্পতিবার। নিজের ফেসবুক প্রোফাইলেই ছবি দিয়েছেন হাজারি। জানিয়েছেন, রাত তখন ১১টা পেরিয়ে গেছে, প্রচার শেষে খবর পেয়ে তাঁদের হাসপাতালে যেতে হয়। গাড়ি উল্টে কয়েক জন আহত। আরেক জন ঝাঁপড়া মোড়ে গুরুতর জখম। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন হাজারি। এমনটা অবশ্য তিনি প্রায়ই করেন। কিন্তু এবার যেটা করেছেন তা স্রেফ বাড়াবাড়ি। অপারেশন থিয়েটারেই ঢুকে পড়লেন তিনি। হাতে রীতিমতো মেডিকেল গ্লাভস পরে দুর্ঘটনায় আহত ব্যক্তির ক্ষতের অস্ত্রোপচারে তদারকি করতে দেখা গেছে তাঁকে। তাও আবার চিকিৎসক,নার্সদের সামনেই। মুহূর্তে ভাইরাল হাজারি। তাঁর প্রোফাইল থেকে পোস্ট বারে বারে শেয়ার হয়েছে। লাইক কমেন্টের বন্যা।

বিজেপি তীব্র আক্রমণ করেছে হাজারিকে। দলেও সমালোচনার মুখে পড়েছেন তিনি । এদিকে ভোটের বাজারেও কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসক সহ ৬ জনকে শো-কজ করেছে। তাঁদের মধ্যে রয়েছেন এক চিকিৎসক। এ ছাড়া রয়েছেন ২ জন নার্স, ২ জন ওয়ার্ড বয়, ১ জন ড্রেসার।

Post Comment