নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
আবার মানবিক মুখ জেলা পুলিশের। ৭ বছর পর মুর্শিদাবাদের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিল ঝালদা থানার পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম নূর আলম শেখ (৪৫) । তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ঝালদা থানার পুস্তি এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কয়েকটি নাম পায় পুলিশ । তারপরেই পরিবারের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে সংশ্লিষ্ট থানার পুলিশের সাথে যোগাযোগ করে বাড়ির হদিশ মেলে। শুক্রবার ঝালদা থানায় এসে ৭ বছর পর ভাইকে ফিরে পাওয়ায় পুলিশের ভুয়সী প্রশংসা করেছেন রাজেশ শেখ। তিনি জানান, “সাত বছর আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ভাই। অনেক খোঁজাখুঁজির পরেও, তার হদিশ মেলেনি। অবশেষে পুলিশের সহায়তায় ভাইকে ফিরে পেয়েছি।”











Post Comment