নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত। ঘটনা শুক্রবার সকালে। মানবাজার-খাতড়া রাজ্য সড়কের বাঁকুড়া সীমানার গাদাপাথর এলাকায়। বাঁকুড়া দিক থেকে মানবাজারের দিকে যাচ্ছিল এমন পাঁচটি পিক-আপ ভ্যান। সেগুলো থামিয়ে তল্লাশি করা হয়।
দেখানে তল্লাশিতে মোট ৮ লক্ষ ৩৭ হাজার টাকা নগদ টাকা উদ্ধার হয়। ভ্যানে থাকা ব্যক্তিরা জানান, তারা গরু ব্যবসায়ী। মানবাজার ব্লকের চল্লা সাপ্তাহিক হাটে ব্যবসার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুঞ্চার পাশাপশি কাশিপুরেও এক লক্ষ ১০ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত হয়েছে। এদিন সকালে কাশিপুর – ছাতনা সড়ক ধরে বাঁকুড়ার দিকে একটি চার চাকা গাড়ি যাচ্ছিল। বাঁকুড়া সীমানায় ঘাট রাঙ্গামাটি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ওই নগদ অর্থ উদ্ধার করে স্পেশাল সার্ভিলেন্স টিম। নির্বাচন কমিশনের নিয়ম, নিয়মিত চলবে নাকা তল্লাশি। কেউ ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা বহন করছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সে পরিমাণ টাকা থাকলে রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। নইলে টাকা বাজেয়াপ্ত হবে।










Post Comment