নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন। ইস্তাহারে পুরুলিয়া শহর ও আশপাশের এলাকার উন্নয়নের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে,নিরবচ্ছিন্ন পানীয় জলের ব্যবস্থা, ড্রেনেজ ও পয়ঃপ্রণালীর উন্নতি, স্বাস্থ্য পরিষেবা বাড়ানো, সদর হাসপাতাল আধুনিকীকরণ, নতুন রাস্তা ও আলোকসজ্জা, শহরের সৌন্দর্যায়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা ও পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে, দিনভর পুরুলিয়ার ২ নম্বর ব্লকের হুটমুড়া এলাকায় প্রচার চালান সুজয় বন্দ্যোপাধ্যায় । প্রচারে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন ।প্রচারের বিশেষ আকর্ষণ ছিল বাদ্যযন্ত্র সহকারে মিছিল। ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে জনসংযোগ করেন তিনি।










Post Comment