insta logo
Loading ...
×

গান আর ঢাকের তালে প্রচারে উচ্ছ্বাস, মানুষের মাঝে হাজারি বাউরি

গান আর ঢাকের তালে প্রচারে উচ্ছ্বাস, মানুষের মাঝে হাজারি বাউরি

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

রঘুনাথপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারি বাউরি-র প্রচারে জমে উঠল রঙিন পরিবেশ। সাউন্ড সিস্টেমে দলীয় গান বাজিয়ে, কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকাজুড়ে প্রচার করেন। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন প্রার্থী। শনিবার সাঁতুড়ির টাড়াবাড়ি অঞ্চলে ছিল তাঁর বিশেষ প্রচার কর্মসূচি। সকাল থেকেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। দলীয় পতাকা এবং মাইকের শব্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারাও উৎসাহ নিয়ে এই প্রচারে অংশ নেন। অনেকেই প্রার্থীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। প্রচারের ফাঁকেই হাজারি বাউরি স্থানীয় একটি শিব মন্দিরে গিয়ে পুজো দেন। মন্দিরে তাঁর উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মতো ছিল।

Previous post

ধামসা‌ মাদলের তালে মানবাজারে ভোটপ্রচার, প্রার্থী সন্ধ্যারানির সঙ্গে নাচে মাতলেন গ্রামবাসীরা

Next post

ইস্তাহার প্রকাশ সুজয় বন্দ্যোপাধ্যায়ের, সদর হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রতিশ্রুতি

Post Comment