insta logo
Loading ...
×

ধামসা‌ মাদলের তালে মানবাজারে ভোটপ্রচার, প্রার্থী সন্ধ্যারানির সঙ্গে নাচে মাতলেন গ্রামবাসীরা

ধামসা‌ মাদলের তালে মানবাজারে ভোটপ্রচার, প্রার্থী সন্ধ্যারানির সঙ্গে নাচে মাতলেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

ভোটের প্রচারে একেবারে অন্যরকম দৃশ্য দেখা গেল মানবাজার বিধানসভার পুঞ্চায়। তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে যান একদম ঘরের মানুষের মতো।
পুঞ্চা ব্লকের পিঁড়রা অঞ্চলে প্রচারে গিয়ে তিনি শুধু বক্তৃতা করেননি, বরং গ্রামের মানুষদের সঙ্গে ধামসা-মাদলের তালে নাচেও যোগ দেন। এই ধামসা-মাদল হল আদিবাসী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র ।

গ্রামের অনেক মানুষ এই প্রচারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কেউ নাচেন, কেউ গান করেন সব মিলিয়ে এলাকা যেন উৎসবের রূপ নেয়।

Post Comment