insta logo
Loading ...
×

উন্নয়নের বার্তা নিয়ে জোর প্রচারে তিয়াত্তরের যুবক শান্তিরাম

উন্নয়নের বার্তা নিয়ে জোর প্রচারে তিয়াত্তরের যুবক শান্তিরাম

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

খাতায় কলমে বয়স তিয়াত্তর বছর। কিন্তু দেখলে? হাঁটছেন এমন, যেন আঠেরোর টগবগে তরুণ। বলরামপুর বিধানসভা কেন্দ্রে ভোটের আগে প্রচারে জোর দিলেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। উন্নয়নের কাজকে সামনে রেখেই এবারের নির্বাচনে মানুষের সমর্থন পাবেন বলে আত্মবিশ্বাসী তিনি। প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, “গত কয়েক বছরে এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার ভিত্তিতেই মানুষ ভোট দেবেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

শুক্রবার তাঁর প্রচারে যোগ দেন সভাধিপতি নিবেদিতা মাহাতোও। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শান্তিরাম মাহাতো গ্রামে গ্রামে মিছিল করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভোটারদের সমস্যার কথা শোনার পাশাপাশি উন্নয়নের বার্তা তুলে ধরেন তিনি।

এদিন ডুড়কু অঞ্চলের পাড়রামা গ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। এরপর রামপুর, বড়াকডি সহ একাধিক গ্রামে ঘুরে বাড়ি বাড়ি জনসংযোগ করেন এবং মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার চালান।

Post Comment