নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক নাবালিকাকে অপহরণের ঘটনায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল মানবাজার থানার পুলিশ। পাশাপশি উদ্ধার করা হয় সেই নাবালিকাকে। পুলিশ জানায় ধৃত যুবক শুভাশীষ মণ্ডলের বাড়ি মানবাজার থানার পড়াশ্যা গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয় ওই নাবালিকা। তাঁর পরেই নিখোঁজ হয়ে যায় সে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরে ওই পরিবার জানতে পারে অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। এই মর্মে মঙ্গলবার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । অভিযোগে ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপশি উদ্ধার করা হয় নাবালিকাকে।









Post Comment