insta logo
Loading ...
×

খাজা ভেজে ভোটের প্রচার, নতুন পথে সৌমেন

খাজা ভেজে ভোটের প্রচার, নতুন পথে সৌমেন

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

নির্বাচনী প্রচারে নতুন ধরনের উদ্যোগ নিয়ে নজর কেড়েছেন কাশিপুর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া। মিছিল বা সভা নয়, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে তিনি গ্রামে গ্রামে ঘুরে কখনও চা খাওয়াচ্ছেন, আবার কোথাও খাজা ভেজে মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই ভিন্নধর্মী প্রচারেই বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে, দোকানে ঢুকে আলাপচারিতা করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তাঁর প্রচার। তৃণমূল প্রার্থীর দাবি, এই ঘনিষ্ঠ যোগাযোগই ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলবে। এই প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণও চোখে পড়ার মতো। স্থানীয় দোকানদার শ্রীকান্ত চট্টোপাধ্যায় বলেন, “প্রার্থীর এই সরাসরি যোগাযোগ ও সহজ ব্যবহারে এলাকায় ইতিবাচক সাড়া মিলছে”।
এদিকে, ঢাক-ঢোল পিটিয়ে মিছিল করে লধুড়কা অঞ্চলেও জোরকদমে প্রচার চালিয়েছেন সৌমেন বেলথরিয়া। বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের সঙ্গে কথা বলে নিজের পক্ষে সমর্থন চেয়েছেন তিনি।
তৃণমূল প্রার্থী সৌমেন বেলধরিয়া নিজেও জানিয়েছেন, “যেখানে যাচ্ছি, মানুষের আলাদা উৎসাহ ও সাড়া পাচ্ছি। নতুন কিছু করলে মানুষ আরও আগ্রহী হয়। সেই কারণেই আমরা বিভিন্নভাবে প্রচার করছি—কখনও চা, কখনও খাওয়াদাওয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা থাকছে।”

Post Comment