insta logo
Loading ...
×

মানবাজারে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

মানবাজারে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায় ,মৃত ব্যক্তির নাম দয়াময় সিং মোদক (৩৮)। তার বাড়ি মানবাজারে।

জানা গিয়েছে, বুধবার বিকেলে বাড়ির মধ্যে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় মানবাজার থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ।

Post Comment