নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
দুদিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ। বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আর সেই ক্ষোভে অতিষ্ঠ হয়ে বুধবার বান্দোয়ান ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালপাত মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে বেশ কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বান্দোয়ান থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। সামান্য মেঘ দেখা দিলেই কেটে যায় বিদ্যুৎ। সেই বিদ্যুৎ আসতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তারা জানান,দুদিন ধরে শ্যামনগর, তালপাত, মহুলবনা ও কর্মাটাড় গ্রামে বিদ্যুৎ নেই। তাঁরেই প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার ও বাঁশ জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিদ্যুৎ দফতরের বান্দোয়ান স্টেশন ম্যানেজার প্রশান্ত মণ্ডল বলেন,” ঝড়ে বেশ কিছু জায়গায় তার ছিঁড়ে যাওয়ায় সমস্যা হয়েছিল। আমাদের কর্মীরা কাজ করছেন। দ্রুত সমস্যা মিটে যাবে। “










Post Comment