insta logo
Loading ...
×

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল জেলা, তবু গরমের দাপট কমলো না

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল জেলা, তবু গরমের দাপট কমলো না

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এপ্রিলের গরমের মাঝেই আবারও বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলল পুরুলিয়ায়। তবে সেই বৃষ্টিতেও তাপমাত্রার দাপট খুব একটা কমেনি। ৭ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.০ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৩.৯৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশিপুরে—১২.৪ মিমি এবং নিতুড়িয়ায় ১২.০ মিমি। এছাড়া বলরামপুরে ৭.৪ মিমি, সাঁতুড়িতে ৫.৪ মিমি, পাড়ায় ৪.৮ মিমি এবং হাতোয়াড়ায় ৩.০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঝালদায় ২.৪ মিমি, পুঞ্চায় ২.০ মিমি, হুড়ায় ১.৪ মিমি এবং বাঘমুণ্ডিতে ১.০ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে জয়পুর, মানবাজার ও বরাবাজারে বৃষ্টি রেকর্ড হয়নি।

সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুরের দিকে গরমের অস্বস্তি বজায় ছিল। বিকেলের দিকে কয়েকটি এলাকায় বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি মিলেছে।

Post Comment