insta logo
Loading ...
×

কাশিপুরে বধূকে খু*নের অভিযোগে গ্রেফতার স্বামী

কাশিপুরে বধূকে খু*নের অভিযোগে গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

এক বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে। পুলিশ জানায়,মৃতা অনিমা মন্ডলের বাড়ি কাশিপুর থানার লাড়া গ্রামে । সোমবার ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে কাশিপুর কল্লোলি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় বধূর বাবার লিখিত অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম বুলেট মণ্ডল। মঙ্গলবার তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

লাড়া গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত মণ্ডল সোমবার কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশকে তিনি জানান, ৬ বছর আগে তার মেয়ে অনিমা মণ্ডলের বিয়ে হয় প্রতিবেশী বুলেটের সঙ্গে। বিয়ের পর নানান কারণে তার মেয়ের উপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার চালাত। সোমবার দুপুরে তিনি খবর পান , তার মেয়েকে খুন করা হয়েছে। অভিযোগকারীর দাবি খবর পেয়ে তারা মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন খাটের উপর গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই বধূ ঝুলছে। লক্ষীকান্ত বাবুর অভিযোগ তার মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে স্বামী সহ চার জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

Post Comment