insta logo
Loading ...
×

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর

নিজস্ব প্রতিনিধি, বোরো:

নির্বাচনের পূর্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। সোমবার রাতে বোরো থানার আঁকরো গ্রাম থেকে এই মদ বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , বিশেষ সূত্রে তাঁদের কাছে খবর আসে, এক ব্যক্তি তার বাড়িতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ মদ মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে বোরো থানার পুলিশ ও আবগারি দফতর যৌথ ভাবে অভিযান চালায়। অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০৯ বোতল বিয়ার ও ৫৮ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।

Post Comment