নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
নির্বাচনের প্রাক্কালে আবার শক্তিবৃদ্ধি বিজেপির। মঙ্গলবার সিপিএম ছেড়ে ঝালদা থানার হেঁসাহাতু অঞ্চলের তানাসী গ্রামের ৬৪টি পরিবারের মোট ১৮০ জন বিজেপি তে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো। জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন , “ভোট যত এগিয়ে আসছে কাতারে কাতারে মানুষ বিজেপিতে যোগদান করছেন। বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো, ঝালদা ১ মণ্ডল সভাপতি সঞ্জয় সিং দেও , সুকুমার মাহাতো প্রমুখ। যোগদান বিষয়ে সিপিএমের ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।










Post Comment