insta logo
Loading ...
×

ভোটের আবহে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

ভোটের আবহে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ভোটের আবহের মধ্যেই পানীয় জলের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরের ধবঘাটা সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। প্রশাসনের তরফে অবরোধকারীদের সঙ্গে কথা বলা হয়। অবরোধকারী মালা চৌধুরী ও পিংকি মুখোপাধ্যায় জানান, “এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নেই। একাধিকবার পুরুলিয়া পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।”
ভোটের আবহে এই অবরোধকে ঘিরে প্রশাসন দ্রুত তৎপর হয়। পুরসভা কর্তৃপক্ষ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

Post Comment