নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
পুলিশের তল্লাশিতে নগদ টাকা উদ্ধার হয়েছে কাশিপুরে । সোমবার ঘাট রাঙ্গামাটি এলাকায়, কাশিপুর থানার বাঁকুড়া সীমানায় একটি চার চাকার গাড়ি থামিয়ে তল্লাশি চালায় স্পেশাল সার্ভিলেন্স টিম। সেই সময় গাড়ি থেকে ৫৯ হাজার ৪১০ টাকা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, টাকার কোনও বৈধ নথি দেখাতে না পারায় পুরো অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, কাশিপুর-ছাতনা সড়ক দিয়ে একটি গাড়ি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়, আর তাতেই এই সাফল্য আসে।










Post Comment