insta logo
Loading ...
×

বিক্ষিপ্ত বৃষ্টিতে খানিক স্বস্তি, তবু কমেনি গরমের দাপট

বিক্ষিপ্ত বৃষ্টিতে খানিক স্বস্তি, তবু কমেনি গরমের দাপট

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এপ্রিলের গরমের মাঝেই ফের বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলল পুরুলিয়ায়। তবে সেই বৃষ্টিতেও গরম পুরোপুরি কমেনি। ৬ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ২.১৭ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুঞ্চায়—৮.২ মিমি। এছাড়া মানবাজার ও বলরামপুরে ৭.৩ মিমি করে, বরাবাজারে ৪.২ মিমি এবং বাঘমুণ্ডিতে ১.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলার বাকি আটটি পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির দেখা মেলেনি।

সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। দুপুর থেকে রাতের দিকে কয়েকটি এলাকায় বৃষ্টি হলেও তা স্বল্পস্থায়ী। ফলে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটেনি।

Post Comment