নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
আবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল বলরামপুরে। মঙ্গলবার সকালে বলরামপুর থানার ঘাটবেড়া কেরুয়া অঞ্চলের বিট অফিসের অদূরে একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ । নির্বাচনের আগে এলাকায় বারবার পোষ্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ওই পোস্টারগুলিতে একাধিক দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে , এবার খেলা শুরু হল । জনগণের রায় আমাদের রায় । কোনো পোস্টারে লেখা রয়েছে,চোলাই মদ অবিলম্বে বিক্রি বন্ধ করা, বনে কাঠ কাটা বন্ধ করা সহ জঙ্গলের রাস্তা পাকা করা ,বেকার যুবকদের চাকরি সহ আবাস যোজনা প্রকল্পে ঘর দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পোস্টারগুলো উদ্ধার করেন তাঁরা। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এগুলো মাওবাদীদের দেওয়া নয়। কারণ, মাওবাদী পোস্টারে হাতের লেখা খুব ভালো থাকে। বানান ভুল থাকে না। সেই বিষয়গুলি মাথায় রেখে পোস্টারগুলো কারা দিলো, তা খতিয়ে দেখছে পুলিশ।










Post Comment