insta logo
Loading ...
×

মানবাজারে তৃণমূলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সঙ্গে সেলফি তুলতে মহিলাদের হিড়িক

মানবাজারে তৃণমূলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সঙ্গে সেলফি তুলতে মহিলাদের হিড়িক

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

ভোটের দিন যত এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মন্ত্রী সন্ধ্যারানি টুডু। প্রচারে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন তিনি। সোমবার তিনি নির্বাচনী প্রচার সারেন তৃণমূলের সবুজ ঘাঁটি বলে পরিচিত মানবাজার ১ নম্বর ব্লকের বামনি মাঝিহিড়া অঞ্চলে । সেখানেই দেখা গেল প্রার্থীকে নিয়ে মহিলাদের সেলফি তোলার হিড়িক।

পাশাপাশি প্রার্থীও নিজেও ছোট ছোট বাচ্চাদের আদর করে কোলে তুলে নিচ্ছেন এমন ছবিও দেখা গেল। এদিন তৃণমূলের প্রার্থী সন্ধ্যারানি টুডু জানান,” সাধারণ মানুষ তৃণমূলের পাশে রয়েছে। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা।”

Post Comment