নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
কাশিপুর বিধানসভার সিমলা-ধানাড়া এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া। সেখানে স্থানীয় মানুষ তাকে পা ধুইয়ে ও লোকনৃত্যের মাধ্যমে স্বাগত জানান।
তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া বলেন, “মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। কর্মীরাও উৎসাহ নিয়ে আমার সঙ্গে প্রচারে অংশ নিচ্ছেন। আগামী নির্বাচনে কাশীপুরের মানুষ আমাদের সমর্থন করবেন। গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে। গ্রামের মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন।” প্রার্থী জানান, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ—সব জায়গায় উন্নয়নের কথা তুলে ধরে তারা প্রচার করছেন। তিনি দাবি করেন, তারা শুধু ভোটের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকে তৃণমূল ।
এবারও মানুষ তাদের আশীর্বাদ করবেন বলে তিনি আশাবাদী।









Post Comment