insta logo
Loading ...
×

তাপমাত্রায় সামান্য পতন, দু’এক ফোঁটা বৃষ্টিতে মিলল আংশিক স্বস্তি

তাপমাত্রায় সামান্য পতন, দু’এক ফোঁটা বৃষ্টিতে মিলল আংশিক স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টানা গরমের দাপটের মাঝে সামান্য স্বস্তির ইঙ্গিত পুরুলিয়ায়। ৫ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমে হয়েছে ১৯.৮ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলায় বৃষ্টিপাত কার্যত নামমাত্র। গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.১২ মিলিমিটার। পাড়ায় ১.৪ মিমি এবং নিতুড়িয়ায় ০.২ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১১টি পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির দেখা মেলেনি।

সকাল থেকেই আকাশে হালকা মেঘের আনাগোনা থাকায় আগের দিনের তুলনায় রোদের তেজ কিছুটা কম ছিল। সেই কারণেই দিনের তাপমাত্রায় সামান্য পতন হয়েছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

তবে এই স্বস্তি যে খুব বেশি দিনের নয়, তা স্পষ্ট। দুপুরের দিকে গরমের অস্বস্তি এখনও বজায় রয়েছে। উপরন্তু বাতাসে আর্দ্রতার উপস্থিতি ভ্যাপসা ভাব বাড়াচ্ছে।

Post Comment