insta logo
Loading ...
×

ঝাড়খণ্ড থেকে বাংলায়! অস্বাভাবিক মৃ*ত্যু হল একটি হরিণের

ঝাড়খণ্ড থেকে বাংলায়! অস্বাভাবিক মৃ*ত্যু হল একটি হরিণের

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

লোকালয়ে চলে আসা একটি হরিণের অস্বাভাবিক মৃত্যু হল। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি রেঞ্জের গন্ধুডি গ্রামে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে , তাঁদের কাছে খবর আসে গন্ধুডি গ্রামের কাছে একটি হরিণ মৃত অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই গ্রামে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসে বনদফতরের কর্মীরা। বিধি মোতাবেক ময়না তদন্তের পর হরিণটির দাহ করা হবে বলে জানান বনকর্মীরা। ঝাড়খন্ড থেকে হরিণটি বাংলায় এসেছিল বলে তাঁদের অনুমান।

Post Comment