insta logo
Loading ...
×

সেতুর দাবি পূরণ হয়নি, দেওয়াল লিখনে ‘না’, এবার ভোট বয়কটের ডাক রঘুনাথপুরে

সেতুর দাবি পূরণ হয়নি, দেওয়াল লিখনে ‘না’, এবার ভোট বয়কটের ডাক রঘুনাথপুরে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

সেতুর দাবি নিয়ে আগেই সরব হয়েছিল গ্রাম। বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়াল লিখতে দেওয়া হবে না বলে জানিয়েছিল গ্রামবাসীরা। তারপরেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। রাজনৈতিক দল গুলোও ছিলো নিশ্চুপ । তাই , এবার ‘আগে সেতু,পরে ভোট’ এই দাবি তুলে গ্রামে ভোট বয়কটের ডাক দিলেন তাঁরা। রবিবার , রঘুনাথপুর ২ নং ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের ‘তুলসীবাড়ি গ্রাম উন্নয়ন কমিটি’র তরফে গ্রামে ভোট বয়কটের ডাক দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। আর ভোট বয়কটের ডাক দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল গুলোর চাপানউতোর।

গ্রামবাসীরা জানান, গ্রাম থেকে ব্লক সদর চেলিয়ামা দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। কিন্তু গ্রামের পাশেই রয়েছে কাঞ্জিহারা জোড়। সেই জোড়ে সেতু না থাকায় বর্ষাকালে যাতায়াত বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের। বাধ্য হয়ে বামররা হয়ে ১২ কিলোমিটার পথ ঘুরে তাঁদের চেলিয়ামা যেতে হয়। এই জোড়ের উপর সেতুর দাবি নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন মহল থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দরবার করেছেন। কিন্তু সেতু আর তৈরি হয়নি। তাই তাঁরা ঠিক করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে তাঁরা ভোট দেবেন না। বিরত থাকবেন ভোটদান থেকে।

Post Comment