নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বড়সড় দলবদলের ঘটনা ঘটল কাশিপুরে। কাশিপুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস-এর কার্যালয়ে শনিবার দলবদল অনুষ্ঠানে বেকো অঞ্চলের ১২ নম্বর বুথ থেকে মোট ২৬টি পরিবার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। নবাগত সদস্যদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। যোগদানকারী পরিবারগুলির বক্তব্য, তারা রাজ্যের উন্নয়ন ও জনমুখী কাজকর্মে সন্তুষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।










Post Comment