insta logo
Loading ...
×

আড়শায় এক ব্যক্তির খু*নের ঘটনায় গ্রেফতার ১

আড়শায় এক ব্যক্তির খু*নের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

এক ব্যক্তির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আড়শায়। পুলিশ জানায়, মৃতের নাম মতিলাল আনসারি( ৩৭) । তার বাড়ি আড়শা থানার লিলুডি গ্রামে। ঘটনায় পরে গ্রেফতার করা হয় প্রতিবেশী এক যুবককে। ধৃতের নাম হাফিজউদ্দিন আনসারী। তার বাড়ি লিলুডি গ্রামেই। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পর বাড়ির কাছেই মাঠে যান মতিলাল। সেই সময় হঠাৎ তাঁর চিৎকার শুনে দাদা মুক্তার আনসারি ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ভাই।

পরিবারের অভিযোগ, গ্রামেরই এক যুবক হাফিজুদ্দিন আনসারি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত মতিলালকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, সরস্বতী পূজার সময়ের একটি বিবাদের জেরেই এই খুন। ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।

Post Comment