নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
হনুমান জয়ন্তীর রাতে পুরুলিয়া শহরে নানা আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিলো লাঠিখেলা।
এই অনুষ্ঠানে অংশ নেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু উপস্থিতই ছিলেন না, নিজে লাঠিখেলায় অংশ নেন। এতে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ দেখা যায়। পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অনুষ্ঠান দেখতে জড়ো হন। প্রার্থীর সঙ্গে শহরের সাধারণ মানুষও লাঠিখেলায় অংশ নেন। হনুমান জয়ন্তীর রাতে পুরুলিয়া শহরে ধর্মীয় উৎসব, লোকসংস্কৃতি এবং রাজনীতির এক অনন্য মেলবন্ধন দেখা গেল ।










Post Comment