insta logo
Loading ...
×

মনোনয়ন ঘিরে ঝালদায় নেপাল, পুরুলিয়ায় কেপি পুত্র, কংগ্রেসের শক্তি প্রদর্শন

মনোনয়ন ঘিরে ঝালদায় নেপাল, পুরুলিয়ায় কেপি পুত্র, কংগ্রেসের শক্তি প্রদর্শন

সুইটি চন্দ্র, পুরুলিয়া ও ঝালদা:

ভোটের আগে পরিস্কার লড়াই এবার চতুর্মুখী। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে সেই অংককেই স্পষ্ট করে তুললেন।

পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও মনোনয়ন জমা দেন বৃহস্পতিবার। একই দিনে বলরামপুর কেন্দ্রের প্রার্থী সুকান্ত মাহাতোও মনোনয়নপত্র জমা করেন। এই উপলক্ষে পুরুলিয়া শহরে কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলে বহু কর্মী-সমর্থক অংশ নেন। দলীয় পতাকা ও স্লোগানে যেন কোন পরবের ছবি শহরে।

পুরুলিয়া কংগ্রেস প্রার্থী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও বলেন, “পুরুলিয়ার মানুষ পরিবর্তন চাইছেন। আমরা উন্নয়ন, কর্মসংস্থান এবং সম্প্রীতির রাজনীতি করতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
অন্যদিকে, ঝালদা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে বাঘমুন্ডি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত বলেন,
“গত পাঁচ বছরে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেমে রয়েছে। আমি জিতলে সেই কাজগুলো দ্রুত শুরু করব। মহকুমা স্বাস্থ্যকেন্দ্র ও কোর্টের মতো দাবিগুলো পূরণে অগ্রাধিকার দেব। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের পরিষেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

Post Comment