insta logo
Loading ...
×

বিপদ! সামনে ভোট, গাড়িতে কি ৫০ হাজারের বেশি নগদ? জানুন, কী হতে পারে

বিপদ! সামনে ভোট, গাড়িতে কি ৫০ হাজারের বেশি নগদ? জানুন, কী হতে পারে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নির্বাচন যত কাছে আসছে, ততই পুরুলিয়া জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পুলিশ চেকিং শুরু করেছে। চারচাকা গাড়ি থামিয়ে কাগজপত্র দেখা হচ্ছে এবং প্রয়োজনে তল্লাশি করা হচ্ছে।
এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে অবৈধ টাকা, মাদক বা অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে। বিশেষ করে কেউ ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা বহন করছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সে পরিমাণ টাকা থাকলে রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। নইলে টাকা বাজেয়াপ্ত হবে।
শহর ও গ্রামের প্রবেশ ও বেরোনোর পথে চেকপোস্ট বসানো হয়েছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় এবং কোনও সমস্যা না হয়।

নির্বাচন দপ্তরের আধিকারিক রাজদীপ ঘোষ‌ বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমরা জেলাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছি। অবৈধ টাকা, মাদক বা অস্ত্রের চলাচল বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য। যাতে কোনও রকম অশান্তি বা অনিয়ম না হয়, সেই কারণেই এই নাকা চেকিং করা হচ্ছে।”

Post Comment