insta logo
Loading ...
×

ফের চড়ল পারদ, ৩৫ ছুঁলো পুরুলিয়া, মাত্রা ছাড়া গরম এবার?

ফের চড়ল পারদ, ৩৫ ছুঁলো পুরুলিয়া, মাত্রা ছাড়া গরম এবার?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

স্কোয়াল ফ্রন্টের বৃষ্টির পর ফের চড়তে শুরু করেছে তাপমাত্রা। ১ এপ্রিল পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

সকাল থেকেই ছিল পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়তে থাকে। দুপুরের দিকে হালকা মেঘে গরমের অস্বস্তি ফের চরমে ওঠে।

রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। ফলে ভোরের দিকে আর তেমন আরামদায়ক পরিবেশ মিলছে না। দিন-রাত মিলিয়ে আবহাওয়ার চরিত্র আবারও গ্রীষ্মমুখী হয়ে উঠছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে এই ধরনের ওঠানামা স্বাভাবিক। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুতই তাপমাত্রা আবার বাড়তে শুরু করে।

Post Comment