নিজস্ব প্রতিনিধি, মানবাজার ও ঝালদা:
ভুল ছিলো হলফনামায়। আর সে কারণে মিছিল করে মনোনয়ন জমা করতে এলেও মনোনয়ন জমা হলো না প্রার্থীর। ঘটনা বুধবার মানবাজারে। মানবাজার বিধানসভার এসইউসিআই প্রার্থী স্বপন কুমার মুর্মু দলীয় কর্মীদের নিয়ে মানবাজার মহকুমা শাসক অফিসে মনোনয়ন জমা করতে যান। কিন্তু কাগজপত্রের গেরোয় সে কাজ স্থগিত হয়ে যায়।
এদিন এসডিও অফিস চত্বরে দাঁড়িয়ে প্রার্থী স্বপন কুমার মুর্মু বলেন,
“ভারতবর্ষের একমাত্র লড়াইয়ের দল আমরাই। মেহনতি মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা আন্দোলন করি। আন্দোলনের মধ্য দিয়েই মানুষের আস্থা অর্জন করেছি। সেই আস্থার ভিত্তিতেই আমরা নির্বাচনে লড়ছি এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হব।”
অন্যদিকে ঝালদা মহকুমা শাসক কার্যালয়ে এদিনই মনোনয়ন জমা করেন বাঘমুন্ডি ও জয়পুরের এসইউসিআই প্রার্থী পরিতোষ সিং বাবু ও সুফল কুমার। মনোনয়ন ঘিরে মিছিলে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।











Post Comment