insta logo
Loading ...
×

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে বুধবার পুরুলিয়ায় জোড়া রোড শো-তে সুপারস্টার দেব

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে বুধবার পুরুলিয়ায় জোড়া রোড শো-তে সুপারস্টার দেব

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রচারে এবার পুরুলিয়ায় আসছেন দলের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী (দেব)। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ও বান্দোয়ান বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেনের সমর্থনে তিনি রোড শো করবেন।

প্রথমে সকালে বরাবাজারের রাগমা অস্থায়ী হেলিপ্যাডে নেমে বান্দোয়ানের তৃণমূল প্রার্থী রাজীব লোচন সরেনের সমর্থনে রোড শো করবেন সুপারস্টার সাংসদ অভিনেতা। বরাবাজার কলেজ মোড় থেকে ইঁদট্যাড় পর্যন্ত এই রোড শো হবে।
তারপরেই বলরামপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে ব্লক সদরে রোড শো করবেন তিনি। সেখান থেকে আবার রাগমা অস্থায়ী হেলিপ্যাডে গিয়ে বাঁকুড়ার উদ্যেশ্যে রওনা দিবেন। দুটি রোড শো-তে আট থেকে দশ হাজার কর্মী সমর্থক যোগ দেবে বলে জানান জেলা তৃণমূল নেতৃত্ব। দুই এলাকাতেই রোড শো ঘিরে যাতে যানজট বা বিশৃঙ্খলা না হয়, সে জন্য থাকছে বাড়তি নজরদারির ব্যবস্থা।

Post Comment