insta logo
Loading ...
×

মদ খেলে ভোট দেবেন না, প্রার্থী ঘোষণা করে ফতোয়া জনবাদী ফরওয়ার্ড ব্লক দলের

মদ খেলে ভোট দেবেন না, প্রার্থী ঘোষণা করে ফতোয়া জনবাদী ফরওয়ার্ড ব্লক দলের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ছাব্বিশের নির্বাচনে পুরুলিয়ায় দুটি আসনে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনবাদী ফরওয়ার্ড ব্লক। জেলার ৯টি আসনের মধ্যে জয়পুর ও পুরুলিয়া বিধানসভায় তাঁরা প্রার্থী ঘোষণা করেন। দুটি আসনেই প্রার্থী করা হয়েছে মৃত্যুঞ্জয় মাহাতোকে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় মাহাতো পুরুলিয়া ১নং ব্লকের গাড়াফুসড়ো গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মদের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। প্রচারে বেরিয়ে তাঁর সাফ বার্তা ,”মদ খেলে আমাকে ভোট দেবেন না।”

Previous post

ছেলের টিকিটের জন্য শাহের কাছে সেটিং মূল মানতার! ঝালদা থেকে বিজেপিকে চরম চ্যালেঞ্জ অভিষেকের

Next post

বাঘমুন্ডির কোল্ড স্টোরেজ পড়ে আছে, চালুই হলো না, আবার আড়শায়? অভিষেককে কটাক্ষ ফরওয়ার্ড ব্লক দলের

Post Comment