নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃতের নাম পরীক্ষিৎ মাহাতো (৭৬)। তাঁর বাড়ি বলরামপুর থানার দড়দা গ্রামে।
পরিবার সূত্রে খবর, সোমবার দুপুরে গ্রামের পাশের একটি পুকুরে মহিষ স্নান করাতে নেমেছিলেন তিনি। সেই সময় আচমকাই জলে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলরামপুর থানার পুলিশ।











Post Comment