নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়া জেলায় ৬ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করল বহুজন মুক্তি পার্টি (বিএমপি)। রবিবার পুরুলিয়া শহরের এক সভায় দলটি আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, জেলার সংগঠন এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। আপাতত ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও, শীঘ্রই আরও বাকি আসনের জন্য নাম ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দল। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে ডা. মথন চন্দ্র মাহাতো,কাশিপুরে শান্তিপ্রিয় সরেন
পাড়ায় শক্তিপদ সেন বাউরি ,রঘুনাথপুরে ধরণীধর বাউরি,মানবাজারে বিপিন মান্ডি ও বান্দোয়ানে বানেশ্বর সরেন।
দলীয় নেতৃত্বের কথায়, আসন্ন নির্বাচনে মূল লক্ষ্য থাকবে সংগঠনকে আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে জনসংযোগ বৃদ্ধি করা। প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে জেলায় নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে বিএমপি।










Post Comment