insta logo
Loading ...
×

পুরুলিয়ায় মনোনয়নের খাতা খুললো, কারা জমা দিলেন মনোনয়ন?

পুরুলিয়ায় মনোনয়নের খাতা খুললো, কারা জমা দিলেন মনোনয়ন?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বের প্রথম দিনেই পুরুলিয়ায় সক্রিয় ভূমিকা নিল এসইউসিআই। সোমবার প্রথম দফার মনোনয়ন পেশের সূচনালগ্নেই দলটি তাদের দুই প্রার্থীর মনোনয়ন জমা করে।

দলীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শোভা মাহাত এবং বলরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভোলানাথ মুর্মু দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে (ডিএম অফিস) পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতা সুব্রত মুখোপাধ্যায়, রঙ্গলাল কুমার, হরলাল মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলীয় নেতা সুব্রত মুখোপাধ্যায় জানান, “প্রথম দিন দুটি আসনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আগামী ১ তারিখে অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও মনোনয়ন পেশ করা হবে।”

Post Comment