নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি ও বলরামপুর:
ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে দলবদলের মাত্রা।রবিবার জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে বাঘমুন্ডি ও বলরামপুর বিধানসভা এলাকায় একাধিক পরিবার দল পরিবর্তন করায় রাজনৈতিক ভারসাম্যে এসেছে পরিবর্তন। বাঘমুন্ডির তুলিন গ্রাম পঞ্চায়েতের চৌপদ বুথে কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি বিভীষণ মাহাতো-সহ মোট ৩৬টি পরিবার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই দিনে বলরামপুরের লাগদা গ্রাম পঞ্চায়েতের বেলকুড়ি গ্রাম থেকেও সিপিএমের ২৫টি পরিবার বিজেপির পতাকা তোলেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাদের হাত থেকেই নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সক্রিয় উপস্থিতি ও প্রচার কর্মসূচিও জোরদার করা হয়।










Post Comment