insta logo
Loading ...
×

জেলায় ৯টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস , অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন কংগ্রেসের তালিকায়

জেলায় ৯টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস , অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন কংগ্রেসের তালিকায়

দেবীলাল মাহাতো, পুরুলিয়া :

অবশেষে ছাব্বিশের নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব করলেও কংগ্রেস তাদের তালিকায় রাখলো একগুচ্ছ চমক। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন তাদের তালিকায়।

পুরুলিয়ার ৯ টি বিধানসভার মধ্যে বান্দোয়ানে সিতেন মান্ডিকে প্রার্থী করেছে কংগ্রেস। তিনি প্রাক্তন বিধায়ক শীতল হেমব্রমের জামাতা। ৭২ থেকে ৭৭ বিধায়ক ছিলেন শীতল হেমব্রম। বলরামপুরে কংগ্রেস প্রার্থী সুকান্ত মাহাতো, তিনি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক। বাঘমুন্ডিতে প্রার্থী জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো।

জয়পুরে প্রার্থী ফণিভূষণ কুমার। তিনি ২০২১ নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন। কংগ্রেস মানবাজারে সোমবারি মাহালি, কাশিপুরে সুভাষ মাহাতো,পাড়াতে ফাল্গুনী বাউরি ও রঘুনাথপুরে সন্ধ্যা বাউরিকে প্রার্থী করেছে পুরুলিয়ায় দিব্যজ্যোতি প্রসাদ সিংদেওকে প্রার্থী করা হয়েছে। সম্প্রতি দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। প্রত্যাশিতভাবে তাঁকেই প্রার্থী করেছে কংগ্রেস।

Post Comment