সুইটি চন্দ্র, পুরুলিয়া :
পুরুলিয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে নতুন করে। রবিবার মানবাজারে মমতার মেগা সভার পর বিজেপির সাংবাদিক সম্মেলনে তোলা হলো একগুচ্ছ প্রশ্ন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বিজেপি প্রকাশিত মমতার বিরুদ্ধে চার্জশিট হাতে নিয়ে বলেন, “রাজ্যে একাধিক ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। শিল্পের প্রসার না হওয়ায় যুব সমাজের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটা ভবিষ্যতের জন্য চরম উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, “মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবও স্পষ্ট ।”
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো এবং সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা জেলা পরিষদ সদস্য কলেন্দ্রনাথ মান্ডি। তাঁরাও বিভিন্ন বিষয় তুলে ধরে রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন এবং স্থানীয় স্তরে মানুষের সমস্যার কথাও তুলে ধরেন।









Post Comment