insta logo
Loading ...
×

মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি

মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এই গত সপ্তাহেই তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। আর এক সপ্তাহ পরেই তাৎপর্যপূর্ণ ভাবে শনিবার” পুরুলিয়া বিধানসভা নামে” দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন পুরুলিয়ার প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালী । কখন বেরিয়ে গেলেন? যখন নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় রয়েছেন সেই ‘ঘরের মেয়ে’ তাঁরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রুপ থেকে বেরিয়ে যেতেই শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি তিনি দলের সঙ্গে দুরত্ব তৈরি করছেন?

অন্যদিকে দলের কোনো গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার কথা স্বীকার করেননি নবেন্দু মাহালী।

তবে শনিবার দেখা গিয়েছে, পুরুলিয়া বিধানসভা নামে একটি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপ থেকে শনিবার তিনি ‘লেফট’ হয়েছেন।

Post Comment