insta logo
Loading ...
×

ক্লান্তি ঠেলে হোটেলেই রণকৌশল পরামর্শে মমতা, কথা বিক্ষুব্ধদের সঙ্গে

ক্লান্তি ঠেলে হোটেলেই রণকৌশল পরামর্শে মমতা, কথা বিক্ষুব্ধদের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ক্লান্তি যে ছিল, তা তাঁর চলনে বলনে পরিষ্কার। আঘাতও পেয়েছিলেন কাশিপুরে। কিন্তু পুরুলিয়া শহরের একটি হোটেলে বিশ্রাম নিতে এসে বিশ্রাম আর কই নেওয়া হল তৃণমূল সুপ্রিমোর? আক্ষরিক অর্থেই তৃণমূলের সুপ্রিম কমান্ডার হিসেবে তাঁর যে দায়িত্ব অনেক।

কালীঘাটে গিয়েছিল খবর, পুরুলিয়া বিধানসভা আসনে পুরুলিয়া পুরসভার সদ্য প্রাক্তন সদস্যরা কেউ দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামছেন না। বিষয়টিতে তীব্র ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। তৃণমূল নেতা বৈদ্যনাথ মন্ডলের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি, বলে দলীয় সূত্রের খবর। একইভাবে মানবাজারের তৃণমূল নেতা দিলীপ পাত্র ও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতোর সঙ্গে আলাদা করে কথা বলেন মমতা। জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমারের সঙ্গে জয়পুর বিধানসভা এলাকার রণকৌশল নিয়েও আলোচনা সারেন তিনি।

কাশিপুরের সভা শেষে তৃণমূল সুপ্রিমোর হেলিকপ্টার পুরুলিয়া শহরের জিইএল চার্চের মাঠে নামে।
হেলিপ্যাড থেকে শুরু করে শহরের পথে পথে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভার প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। নেত্রীর আগমনকে ঘিরে গোটা পুরুলিয়া জুড়ে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিন শহরের আমলাপাড়ায় ঐতিহ্যবাহী জৈন মন্দিরেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Post Comment