নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ায় বিচারাধীন থাকা ৩৩ হাজার ৫৭৭ জনের মধ্যে কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে ১০ হাজার জনের থেকে বেশি কিছু জনকে। ফলে সাপ্লিমেন্টারি ওয়ান তালিকার পর পুরুলিয়ায় ভোটারের মোট সংখ্যা দাঁড়ালো ২২ লাখ ১৯ হাজার ৩৩৬।
গত ২৮ শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে এই জেলায় ভোটারের সংখ্যা ছিল ২২ লাখ ৩৭২৯৪ জন। তার মধ্যে বিচারাধীন ভোটার ছিলেন ৩৩ হাজার ৫৭৭ জন। ওই বিচারাধীন ভোটারের মধ্যে ভোট ঘোষণার দু’দিন আগে ১০ হাজার জনের থেকে বেশি কিছু জনের নাম যুক্ত হয়েছে। বাকি ২০ হাজারের বেশি ভোটারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তবে পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তা সাপ্লিমেন্টারি টু’তে যুক্ত হবে।
সর্বশেষ সাপ্লিমেন্টারি ওয়ান তালিকা অনুযায়ী পুরুলিয়া বিধানসভায় ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৫৯৩, মানবাজার কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৪৯৩, কাশিপুরে ২ লাখ ২৬ হাজার ১৭২, পাড়া বিধানসভায় ২ লাখ ৩০ হাজার ৮৭৯, রঘুনাথপুর বিধানসভায় ২ লাখ ৪৮ হাজার ১৯৩ ,বান্দোয়ানে ২ লাখ ৮৪ হাজার ৩০২, বলরামপুরে ২ লাখ ৩০ হাজার ৯৫৯, বাঘমুন্ডিতে ২ লাখ ৪৭ হাজার ৮০১, জয়পুরে ২ লাখ ৫০ হাজার ৯৪৪ জন।










Post Comment